ডিপিডিসির নির্বাহী পরিচালকের ‘ঢাকায় ৫ বাড়ি, গাজীপুরে ৩০ একর জমি

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

টেকনাফ টুডে ডেস্ক :

ঢাকায় বিদ্যুৎ বিতরণকারী সরকারি কোম্পানি ঢাকা পাওয়ার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) নির্বাহী পরিচালক প্রকৌশলী মো. রমিজ উদ্দিন সরকারের নামে ‘বিপুল পরিমাণ’ অবৈধ সম্পদের খোঁজ পাওয়ার দাবি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে দুদক কর্মকর্তারা বলছেন, রমিজ উদ্দিনের নামে ঢাকায় পাঁচটি বাড়ি, গাজীপুরে ৩০ একর জমি এবং তার জন্মভূমি কুমিল্লাতে কয়েক একর জমি রয়েছে।

এছাড়া তার স্ত্রী সালাম পারভীনের নামেও কুমিল্লায় কয়েক একর জমির পাশাপাশি পুঁজিবাজারে ‘বড় অঙ্কের’ অর্থ বিনিয়োগের তথ্য পাওয়ার দাবি করেছেন তারা।

ডিপিডিসির নির্বাহী পরিচালক প্রকৌশলী মো. রমিজ উদ্দিন সরকার