মুহাম্মদ জাহাঙ্গীর আলম / আরফাত সানী : টেকনাফে নাফনদীর কিনারা হতে আরো ২ মহিলাসহ ৩দিনের মধ্যে ৬জন নারী ও মেয়ে শিশুর মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
১৪ জুন (সোমবার) দুপুরের দিকে টেকনাফ মডেল থানা পুলিশের বিশেষ দল হ্নীলা আলীখালী সৌর বিদ্যুৎ প্রকল্পের পূর্ব পাশে নাফনদীর কিনারা হতে ভাসমান ও পরিত্যক্ত অবস্থায় অজ্ঞাত পরিচয়ী বয়স্ক দুই মহিলার মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। পরে মৃতদেহ পোস্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এই ৩দিনে নাফনদী হতে পৃথকভাবে ৩জন নারী ও ৩জন শিশুসহ মোট ৫জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনার পর চোরাই পথে কি কারণে রোহিঙ্গাদের আসা-যাওয়া বৃদ্ধি এবং সীমান্তের মাদক কারবারী, স্বর্ণ চোরাচালানী ও আদম পাচারকারীসহ বিভিন্ন ধরনের অপরাধীদের কর্মকান্ড নিয়ে সচেতন মহলে ক্ষুদ্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান জানান,নাফনদীর হ্নীলায় সাবেক চেয়ারম্যান মরহুম আনোয়ার প্রজেক্টের দক্ষিণ-পূর্ব পাশে নাফনদী হতে দুই মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই ব্যাপারে পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে। ###
