নিজস্ব প্রতিবেদক : চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নে নির্মাণাধীন একটি একতলা ভবনের সিঁড়িতে ফসকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে সাহারবিল ইউনিয়ন পরিষদের পাশে ব্যবসায়ী বেলায়েত হোসেনের নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে। ওইদিন রাত আনুমানিক দশটার দিকে চট্টগ্রাম মেডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহতের নাম মোহাম্মদ ইউনুছ (৫৬)। তিনি চকরিয়া পৌরসভার উত্তর কাহারিয়াঘোনা খোন্দকারপাড়া এলাকার মৃত আলী আহমদ বলির ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ছোটভাই চকরিয়া আবাসিক মহিলা কলেজের আইটি শিক্ষক অধ্যাপক জমির উদ্দিন আহমদ।
এলাকাবাসি ও পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার উপজেলার সাহারবিল ইউনিয়নে নির্মাণাধীন এক তলা ভবনে নির্মাণ শ্রমিকরা ছাদ ঢালাই দিচ্ছিলেন। প্রতিদিনের মতো কাজ শেষ করে সিঁড়ি দিয়ে নামার সময় হঠাৎ পা পিছলে নিচে পড়ে নির্মাণ শ্রমিক মোহাম্মদ ইউনুছ মাথায় গুরুতর জখম হয়।
পরে ভবনের মালিক ও শ্রমিকরা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠান। সেখানে রাত আনুমানিক দশটার দিকে চট্টগ্রাম মেডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।##
