টেকনাফে ২৩নং রোহিঙ্গা ক্যাম্প হতে আরো দেড়শ পরিবার স্থানান্তর

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

আজিজ উল্লাহ : টেকনাফ বাহারছড়া শামলাপুর ২৩ নং রোহিঙ্গা শিবির থেকে আরো দেড়শ পরিবারের ৬শ ৬৬জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুদের অন্যান্য ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে।

সুত্রে জানা যায়, বুধবার (৩রা ফেব্রুয়ারিত ) বিকাল ৩টারদিকে শামলাপুর ২৩নং রোহিঙ্গা শিবিরের বিভিন্ন ব্লক হতে অন্যান্য ক্যাম্পে যেতে ইচ্ছুক ১৫০পরিবারের ৬৬৬ জন রোহিঙ্গা সদস্য RRRC অফিস কর্তৃক প্রদানকৃত ১২টি বাস ১৮টি ট্রাক যোগে উখিয়া উপজেলার কুতুপালং এবং বালুখালীর বিভিন্ন ক্যাম্পে গমন করে। ###