শরীয়তপুরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

মোঃ আলম শাওন : শরীয়তপুরে প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এর ৩৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে ২০১৯) শরীয়তপুর পৌর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শরীয়তপুর জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপি’র সহ-সভাপতি মোফাজ্জেল হোসেন ফকির। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক বিএম মহিউদ্দিন বাদল, যুবদলের সভাপতি আরিফুজ্জামান মোল্যা, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক হানিফ মাহমুদ, ডামুড্যা উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান উজ্জ্বল সিকদার।
এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন মাঝী, যুবদল নেতা এজিএস লিয়াকত হোসেন খান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান আমান, ছাত্রদলের সভাপতি রাশেদ খান মেনন, যুগ্ম সম্পাদক জাহিদ হাসান মান্নান, সাংগঠনিক সম্পাদক রিংকু তালুকদার, শ্রমিক দলের সাধারণ সম্পাদক বাদশা মিয়া, তৃণমুল দলের সভাপতি আনোয়ার হোসেন আকন্দ প্রমূখ।
এসময় অনুষ্ঠানে প্রায়ত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থ্যতা কামনা সহ দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করেন দোয়া এবং মোনাজাত করা হয়।
এছাড়াও অনুষ্ঠানে বক্তরা তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মামলা প্রত্যাহার দাবি করেন। তারা আরও বলেন, গণতন্ত্র পূনরুদ্ধার করে জিয়া পরিবার আবারও দেশ পরিচালনা করবে। দেশের উন্নয়ন ও মানব সেবায় জিয়া পরিবারের বিকল্প নাই। তাই সকলকে জিয়া পরিবারের সাথে সুখে-দুঃখে থাকতে হবে। আর বিএনপি তথা জিয়া পরিবারকে আবারও ক্ষমতায় আনতে দলের প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।