ফরিদুল আলম : নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্থ ২শ ঘর-বাড়ি দায়িত্বরত এপিবিএন পুলিশের সহায়তায় পুনরায় মেরামত করে দেওয়া হয়েছে।

গতকাল ১৫মে দুপুর পৌনে ১টারদিকে এপিবিএনের ভিক্টর ওয়ান সিক্স এর নেতৃত্বে ক্যাম্প অপারেশন অফিসার পুলিশ পরিদর্শক (নিঃ) জাহেদুল ইসলাম, দিবাকালীন টহলরত পুলিশ সদস্য এবং সঙ্গীয় ফোর্সসহ অধিনায়কের সার্বিক দিক-নির্দেশনায় গত ১৪ মে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় “মোখার” তান্ডবে ক্যাম্প ২৬ এক্সটেনশনের এইচ (৩), এইচ (৪), এইচ (৫), এইচ (৬), আই (২), আই (৪) ব্লকের প্রায় ২০০ টির ও বেশি ঘর ঘূর্ণিঝড়ের প্রবল বাতাসে ক্ষতিগ্রস্থ হয়। অধিকাংশ ঘরের চাল বাতাসে উড়ে যায়। আবার কিছু সংখ্যক ঘরের উপরে গাছপালা ভেঙে পড়ে। এতে উক্ত ঘরগুলো সম্পূর্ণ বসবাসের অনুপযোগী হয়ে পড়ে। ক্যাম্পে দায়িত্বরত এপিবিএনের টিম ক্ষতিগ্রস্থ ঘরবাড়ি পুনরায় মেরামত করে দেন।

অধিনায়ক ক্ষতিগ্রস্ত হওয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জানান, বিভিন্ন এনজিও সংস্থার সাথে ক্যাম্পে ক্ষয়ক্ষতির বিষয়ে যোগাযোগ চলছে। ক্ষতিগ্রস্থ হওয়া পরিবারে আর্থিক সহায়তা প্রদান করার আশ্বাস দেন এবং এপিবিএন পুলিশকে যেকোনো বিপদে তথ্য দিয়ে সহায়তা প্রদান করার আহবান জানান।
