সাদ্দাম হোসাইন : টেকনাফে বনভূমি উদ্ধারে বন বিভাগের এক উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় বন ভূমি উদ্ধার করতে গিয়ে বন খেকোরা বন কর্মীদের লক্ষ্য করে ফাঁকা গুলি ছুঁেড় আতংক সৃষ্টি করলেও কেউ হতাহতের ঘটনা ঘটেনি।
বনবিভাগ সুত্র জানায়,২০অক্টোবর (মঙ্গলবার) বিকেলে কক্সবাজার দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তার (ডিএফও) নির্দেশনায় মোচনী বিট কর্মকর্তা রাকিব হোসেনের নেতৃত্বে বনবিভাগ মোচনী বিটের আওতাধীন ন্যাচারপার্ক সংলগ্ন জাম বাগানের নিকটস্থ প্রায় ১০একর বনভূমি উদ্ধার অভিযানে যায়। অভিযান পরিচালনাকারী বন কর্মকর্তারা বলেন,স্থানীয় মৃত আব্দুল খালেকের পুত্র হাসান এবং হোসনের নেতৃত্বে ভাড়াটে ডাকাত দল বনকর্মীদের লক্ষ্য করে ২ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে পালিয়ে যায়। তবে এই ঘটনায় বন বিভাগের কেউ আহত হয়নি। টেকনাফ রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ সংবাদের সত্যতা নিশ্চিত করেন।#
