সংবাদ বিজ্ঞপ্তি : টেকনাফে রক্ষিত এলাকায় সহ-ব্যবস্থাপনা দিবস ২০২২ ইং প্রকৃতি বাঁচাতে টেকসই সহ-ব্যবস্থাপনা বিধিমালা ২০১৭ বাস্তবায়ন বিষয়কে সামনে রেখে সহ-ব্যবস্থাপনা দিবস উদযাপন করা হয়েছে।

২৩ মার্চ সকাল ১০টায় টেকনাফ উপজেলা পরিষদ প্রশাসনিক মিলনায়তন চত্বর থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ পারভেজ চৌধুরী , উপজেলা প্রশাসন, টেকনাফ বন রেঞ্জ কর্মকর্তা ও সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটির সদস্য সচিব আবুল কালাম সরকার, বন বিট কর্মকর্তা, সিপিজি, পিএফ, ভিসিএফ সদস্য, সরকারী বিভিন্ন বিভাগের কর্মকর্তা, নেচার এন্ড লাইফ প্রকল্প প্রতিনিধিবৃন্দের সমন্বয়ে এক র্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টেকনাফ সহ-ব্যবস্থাপনা কার্য্যালয় সংলগ্ন মাঠে এসে শেষ হয়। এরপর এক আলোচনা সভা মোঃ শওকত ওসমানের সঞ্চালনায় ও রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
আলোচন সভায় রেঞ্জ কর্মকর্তা বক্তব্যে উপস্থিত সকল সিপিজি সদস্যদের আন্তরিক ভূমিকার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সম্মিলিত প্রচেষ্টায় বন রক্ষার জন্য উদাত্ত আহবান জানান। টেকনাফ পৌরসভা ১নং ওয়ার্ড এর কাউন্সিলর দিল মোহাম্মদ সহ-ব্যবস্থাপনা দিবসের তাৎপর্য তুলে ধরেন সাথে সাথে বন রক্ষায় সিএমসি, সিপিজি ও বন বিভাগকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এছাড়াও নেচার এন্ড লাইফ প্রকল্পের ব্যবস্থাপক অসীম বড়ুয়া সহ-ব্যবস্থাপনা কার্যক্রম টেকসই করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। শেষে নবনির্মিত সহ-ব্যবস্থাপনা কার্য্যালয়ের সম্মুখে দেশীয় প্রজাতির গাছের চারা রোপন করা হয়। ###
