উখিয়ায় দু’দিনে ২জন গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

ফারুক আহমদ : কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের পাশে রুপপতি এলাকা হতে দু’দিনে ২জন গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে উখিয়া থানার পুলিশ। উদ্ধারকৃত লাশের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেলেও অন্যজনের পরিচয় এখনো মেলেনি।

জানাযায় উখিয়ার জালিয়া পালং ইউনিয়নের মাদারবনিয়া এলাকা হতে সোমবার (২৬ আগষ্ট ) গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। ইনানী পুলিশ ফাড়ির ইনচার্জ পুলিশের উপ-পরিদর্শক সিদ্ধান্ত সাহা জানান স্থানীয় গ্রামবাসীর তথ্যমতে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। তিনি আরও বলেন এখনো তার পরিচয় পাওয়া যায়নি।

এদিকে গত রবিবার সকালে রুপপতি মেরিন ড্রাইভ সড়কের পাশে সিরাজ নামের গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করেন। ইনানী পুলিশ ফাড়ির সদস্যরা গ্রামবাসীর নিকট খবর পেয়ে লাশ উদ্ধার করেন। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল মনছুর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এব্যাপারে থানায় মামলা রুজু হয়েছে।

নিহত সিরাজ কক্সবাজার পৌরসভার উত্তর ডিগকুল গ্রামের মৃত আব্দু শুক্কুরের ছেলে বলে জানা গেছে। গত ১৩ আগষ্ট কক্সবাজার বাসটার্মিনাল হতে তাকে একদল সাদা পোশাককারী লোক অপহরণ করে গাড়িযোগে নিয়ে যায় বলে নিহত পরিবারের সদস্যরা জানান।