টেকনাফে ৬দালালসহ ৩৯ মালয়েশিয়াগামী আটক : ট্রলার জব্দ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

গিয়াস উদ্দিন ভূলু : টেকনাফে সেন্টমার্টিনে কোস্টগার্ড সদস্যরা সাগরে অভিযান চালিয়ে ৬দালালসহ মালয়েশিয়াগামী ৩৯ রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে। এই ঘটনায় মানব পাচারে ব্যবহৃত ট্রলার জব্দ করা হয়েছে।
জানা যায়,৭ নভেম্বর বিকাল সাড়ে ৪টারদিকে বাংলাদেশ কোস্টগার্ড সেন্টমার্টিন ষ্টেশনের সেন্টমার্টিন ষ্টেশন কমান্ডার ষ্টেশন কমান্ডার ফাইজুল ইসলামের নেতৃত্বে জওয়ানেরা টহল দেওয়ার সময় পশ্চিম বঙ্গোপসাগরে একটি মানব বোঝাই ট্রলার দেখতে পেয়ে ধাওয়া করে আটক করে। পরে তাদের জিজ্ঞাসাবাদে স্বীকার করে ৬ জন দালালের মধ্যস্থতায় তারা সাগর পথে মালয়েশিয়ার গমনের জন্য শীপে উঠার উদ্দেশ্যে রওয়ানা দেয়। যাত্রাকালে কোস্টগার্ড সদস্যদের হাতে আটক হন।
প্রাথমিকভাবে আটককৃতদের মধ্যে ৪ জন ৬জন মানব পাচারকারী দালাল, ১০ জন রোহিঙ্গা নারী, ১০ রোহিঙ্গা জন পুরুষ, ৪জন বাংলাদেশী পুরুষ ও ৯ জন শিশুসহ মোট ৩৯জন ভিকটিম রয়েছে। মানব পাচারে ব্যবহৃত ট্রলারটি জব্দ করা হয়েছে।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে বলে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের লেঃ কমান্ডার সাইফুল ইসলাম নিশ্চিত করেন।