জাপানে বন্যা-ভূমিধসে মৃত্যু বেড়ে-৫৩

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago
@•Ÿ‰ªŒ§‘å–´“cŽs‚ÅŠ¥…‚µ‚½’nˆæ‚©‚çAŽ©‰q‘à‚̃{[ƒg‚Å‹~•‚³‚ê‚él‚½‚¿‚V“úŒß‘O‚P‚OŽž‚R‚Q•ª

টেকনাফ টুডে ডেস্ক : জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দ্বীপ কিউশুতে ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃত্যুর সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার দ্বীপটিতে ফের ভারি বৃষ্টিপাত হতে পারে বলে দেশটির কর্তৃপক্ষ সতর্ক করেছে। রয়টার্স জানিয়েছে, বহু লোক এখনও নিখোঁজ রয়েছে।

পরিস্থিতি সামাল দিতে উদ্ধার ও ত্রাণ তৎপরতায় দ্বিগুণ লোক নিয়োগ করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির সরকার।

বিবৃতিতে জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিহিদি সুগা বলেছেন, ‘৯ (জুলাই) পর্যন্ত মেঘ বিরাজ করতে পারে বলে ধারণা করা হচ্ছে এবং তা পশ্চিম থেকে পূর্ব জাপান পর্যন্ত বিশাল এলাকাজুড়ে বিস্তৃত হতে পারে।’

ভূমি মন্ত্রণালয়ের বরাত দিয়ে কিয়োদো নিউজ জানিয়েছে, ১২টি প্রিফেকচারজুড়ে ৭১টি ভূমিধস হয়েছে।