চবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

আজিজ উল্লাহ:-আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র মুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাজা বাতিলের দাবিতে এবং ঢাবিতে ছাত্রদলের উপর ও বশেমুরবিপ্রবিতে সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের নগ্ন হামলার প্রতিবাদে সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে ষোলশহর স্টেশন সংলগ্ন সড়কে বিক্ষোভ মিছিল করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

মিছিলটি ষোলশহর স্টেশন থেকে শুরু করে ২ নং গেইট বিপ্লব উদ্যানের পাশে চবি ছাত্রদল সহ সভাপতি মাকসুদুর রহমান শাকিলের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন এর সঞ্চালনায় এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।

উক্ত সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম শহিদ, যুগ্ম সম্পাদক আরাফাত খান, অর্থ সম্পাদক হাসান আহমেদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন প্রমুখ।

চবি ছাত্রদল, সাধারণ সম্পাদক তার বক্তব্যে খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের সাজা বাতিলের দাবি জানানোর পাশাপাশি ছাত্রলীগকে নিষিদ্ধ করা বা তাদের কার্যক্রম স্থগিত করার জোর দাবি জানান।

তিনি আরো বলেন- ” বর্তমানে ছাত্রলীগ একটি আদর্শচ্যুত ছাত্রসংগঠনে পরিণত হয়েছে যা ইতিপূর্বে তাদের শীর্ষ দুই নেতৃত্ব সহ সারাদেশব্যাপী বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ নানান হীন অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িয়ে পড়ার মাধ্যমে প্রমাণিত। লাগামহীন এই সংগঠনটি নিজেদের অপকর্ম ঢাকতে ভিন্ন মতাদর্শী সংগঠনের নেতৃবৃন্দের উপর হামলা, সাধারণ ছাত্রছাত্রীদের মারধর সহ নানানরকম অপকর্ম করে চলেছে একের পর এক। সুতরাং ছাত্ররাজনীতির অতীত গৌরব ও ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং ছাত্ররাজনীতিকে কলংক মুক্ত করতে ও সুষ্ঠু ধারায় ফিরিয়ে আনতে লাগামহীন ছাত্রলীগের লাগাম ঠেনে ধরা কি’বা নিষিদ্ধ করা সময়ের অপরিহার্য দাবি। আমরা চবি ছাত্রদল ছাত্রজনতার স্বার্থে এবং সুষ্ঠু ও নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের নিমিত্তে আজকের এই সমাবেশ থেকে আদর্শচ্যুত এই ছাত্রসংগঠনকে নিষিদ্ধের জোর দাবি জানাচ্ছি। নাহয় ছাত্রলীগের এসব অপকর্মের দায়ে একদিন তার সাংগঠনিক অভিভাবকের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট সবাইকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবেই হবে। ”

এসময় চবি ছাত্রদলের বিভিন্ন সম্পাদক, সহ সম্পাদক এবং হল-অনুষদের আহবায়ক-যুগ্ম আহবায়কবৃন্দ উপস্থিত ছিলেন।