কায়সার হামিদ মানিক : উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে এক রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে ক্যাম্প পুলিশ। সোমবার সকাল ১১টারদিকে এই অভিযান চালানো হয়। আটককৃত রোহিঙ্গা সন্ত্রাসী হলেন উখিয়ার কুতুপালং ৪ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের ই-জোনের নুর হোসেনের ছেলে সৈয়দ আলম (৩১)।
মধুরছড়া পুলিশ ফাঁড়ির মোবারক হোসেন বলেন আটককৃত রোহিঙ্গার বিরুদ্ধে সন্ত্রাসী, অপহরন সহ নানান ধরনের অপরাধ ও সাধারন রোহিঙ্গাদের জিম্মি করারর অভিযোগ রয়েছে। সোমবার দুপুর দুইটার দিকে উখিয়া থানায় সোর্পদ করেন। উখিয়া থানার ওসি আবুল মনসুর এই অভিযানের সত্যতা স্বীকার করেন।
