বিশেষ প্রতিবেদক : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, চট্টগ্রামের পরিদর্শক এস এম আলম খান এর নেতৃত্বে ডিএনসি চট্টগ্রাম গোয়েন্দার একটি বিশেষ টিম সকাল সোয়া ১০টারদিকে বাকলিয়া শাহ আমানত সংযোগ সড়কে ফুলকলি ফুড ফ্যাক্টরির বিপরীত এলাকা হতে ২৯০০পিস ইয়াবাসহ টেকনাফের হোয়াইক্যং নয়াপাড়ার মৃত নুরুল ইসলামের পুত্র আব্দুর রহিম (২৮) কে আটক করে।
অপরদিকে একই টিম সকাল সোয়া ১১টারদিকে বর্তমানে চন্দনাইশের উল্লাপাড়ায় অবস্থানকারী ময়মনসিংহের তারাকান্দা থানার কেন্দুয়ার আফতাব উদ্দিনের পুত্র মো:মতিউর রহমান (৪২) কে ১হাজার পিস ইয়াবাসহ আটক করে।
ডিএনসির উপপরিদর্শক খন্দকার হুমায়ূন কবির জানান, এই ব্যাপারে চট্টগ্রাম মহানগরের বাকলিয়া ও চকবাজার থানায় পৃথক ২টি নিয়মিত মামলায় ইয়াবাসহ গ্রেফতারকৃতদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
