টেকনাফ ফারিয়ার মাসিক সাধারণ সভা অনুষ্টিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

সংবাদ বিজ্ঞপ্তি :
ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) টেকনাফ শাখা কর্তৃক আয়োজিত মাসিক সাধারন সভা সংগঠন এর সভাপতি আবদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্টিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ফারিয়া ঢাকার ১ম সহসভাপতি আবু সুফিয়ান।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ফারিয়ার সহ-অর্থ সম্পাদক নুরুল কবির, চট্টগ্রাম বিভাগীয় ফারিয়ার সদস্য জামাল হোসাইন, কক্সবাজার জেলা ফারিয়ার সহসভাপতি জিল্লুর রহিম।

সংগঠন এর সাধারণ সম্পাদক সরোয়ার কামালের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তৃতা করেন সাংগঠনিক সম্পাদক আবু বক্কর, সহসভাপতি রাশেদুল হক, যুগ্ন সম্পাদক মাহবুবুর রহমান, অর্থ সম্পাদক মোহাম্মাদ ইলিয়াস, সহ সাংগঠনিক সম্পাদক মিরাজ হোসাইন, সহ অর্থসম্পাদক ফজলুল হক প্রমুখ।

সভায় সর্বসম্মতভাবে আগামী ২২শে মার্চ ইনানী বীচে টেকনাফ ফারিয়ার স্বপরিবারে বার্ষিক বনভোজন অনুষ্টানের সিদ্ধান্ত গ্রহন করা হয়। এতে টেকনাফে কর্মরত সকল ঔষধ কোম্পানি প্রতিনিধিদের অংশগ্রহণ করার আহবান জানানো হয়।