নিজস্ব প্রতিবেদক : টেকনাফ থানা পুলিশ বসত-ঘরে অভিযান চালিয়ে ইয়াবা,নগদ টাকা ও মোবাইল নিয়ে রোহিঙ্গা নারীসহ ২জনকে গ্রেফতার করেছে।
সুত্র জানায়, ২৫মার্চ ভোর পৌনে ৪টারদিকে টেকনাফ মডেল থানার এসআই আব্দুল বাতেনের নেতৃত্বে একদল পুলিশ ইসলামাবাদস্থ ১৬এপিবিএন পুলিশ কার্যালয়ের দক্ষিণ পাশে জনৈক ছৈয়দ হোছনের ঘরে অভিযান চালিয়ে দক্ষিণ লেঙ্গুরবিলের মোঃ ইলিয়াছের স্ত্রী আসমা খাতুন (৩০) এবং হামিদুর রহমানের পুত্র মোঃ জাহাঙ্গীর (২৮) কে আটক করে।
টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান জানান,ইয়াবাসহ আটক নারী-পুরুষকে সংশ্লিষ্ট আইনের মামলায় আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। #
