হ্নীলায় ব্যাংকার ইসমাঈল ও মরহুম আব্দুল মোনাফ সওদাগর সহধর্মিনীর ইন্তেকাল : দাফন সম্পন্ন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ১০ years ago

হুমায়ূন রশিদ,টেকনাফ।
হ্নীলার অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ইসমাঈল মাষ্টার ও মরহুম আব্দুল মোনাফ সওদাগরের সহধর্মিনী এবং বিশিষ্ট ব্যবসায়ী মোজাফ্ফর আহমদ সওদাগরের মা ইন্তেকাল করেছেন। স্থানীয় গোরস্থানে জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন করা হয়েছে।
সুত্র জানায়-২৩ডিসেম্বর ভোররাত পৌনে ৩টারদিকে উপজেলার হ্নীলা রঙ্গিখালীস্থ গাজীপাড়ার মরহুম শফিকুর রহমানের পুত্র ও অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ ইসমাঈল প্রকাশ ইসমাঈল মাষ্টার (৭০) বার্ধক্যজনিতরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ছেলে,৩মেয়ে,ভাই-বোন,নাতী-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বাদে জুমা দুপুর আড়াইটায় রঙ্গিখালী মাদ্রাসা ময়দানে নামাজে জানাজা শেষে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়েছে।
এদিকে ভোররাত সাড়ে ৫টারদিকে চট্টগ্রামের সিএইচসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে…রাজেউন)।তিনি দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে ভোগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০বছর।তিনি ৫ছেলে,৩মেয়ে,নাতন-নানী,আতœীয়-স্বজন ও অসংখ্য শুভাকাংখী-গুণগ্রাহী রেখে গেছেন। বাদে আছর বিকাল সাড়ে ৪টায় হ্নীলা দারুস সুন্নাহ মাদ্রাসা ময়দানে নামাজে জানাজা শেষে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়েছে। এই দুই প্রবীণ মুরুব্বীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।