জাতীয় সাংবাদিক সংস্থার চকরিয়া উপজেলা শাখার ১২ সদস্যের পুর্ণাঙ্গ কমিটি অনুমোদন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্র ঘোষিত কক্সবাজারের চকরিয়া উপজেলা শাখার ১২ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ২৪ ফেব্র“য়ারী জাতীয় সাংবাদিক সংস্থা’র (রেজি নং-৯৫০৭৪) প্রতিষ্ঠাতা সভাপতি মুহম্মদ আলতাফ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে অত্র কমিটি ঘোষনা করা হয়।
এতে জাতীয় সাংবাদিক সংস্থা চকরিয়া উপজেলা শাখার কমিটিতে (সভাপতি) এস.এম হান্নান শাহ্ (জাতীয় দৈনিক সকালের সময়), সাধারন সম্পাদক জহিরুল আলম সাগর (দৈনিক গণসংযোগ), সহ-সভাপতি ফেরদৌস ওয়াহিদ (দৈনিক এশিয়া বাণী), অর্থ সম্পাদক মোঃ রফিক উদ্দীন লিটন (দৈনিক স্বদেশ বিচিত্রা), সাঈদী আকবর ফয়সাল (দৈনিক বায়ান্ন/ নিউজ ভিশন), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আরফাত হোসেন (দৈনিক স্বাধীন সংবাদ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এম.মোস্তফা কামাল (জাতীয় দৈনিক কালবেলা), ক্রীড়া বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল (দৈনিক আজকের দেশ বিদেশ), আপ্যায়ন সম্পাদক মোঃ শাহারিয়ার মাহমুদ রিয়াদ (দৈনিক বাংলাদেশের আলো)। এছাড়া কমিটির সদস্যরা হলেন, যথাক্রমে মোঃ আবুল হোছাইন (দৈনিক যুগ-যুগান্তর), মোঃ রিয়াদ উদ্দীন (এনএএন টিভি স্যাটেলাইট),(১২) মোঃ বেলাল উদ্দীন (দৈনিক নতুন বাংলাদেশ) সহ সর্বমোট ১২ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করেন। ##