হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলীর অভিনন্দন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

বার্তা পরিবেশক : টেকনাফের জনপ্রিয় অনলাইন “টেকনাফ টুডে” ৫ম বর্ষ পেরিয়ে ৬ষ্ঠবর্ষে পদার্পণ করায় হ্নীলা ইউনিয়ন বাসীর পক্ষ থেকে বর্ষপূর্তির জানাচ্ছি।

টেকনাফে সর্বকনিষ্ট এবং তরুণ চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী এক অভিনন্দন বার্তায় বলেন,টেকনাফ বাসীর বিশ^বাসীর মুখপাত্র এবং অন্যতম জনপ্রিয় অনলাইন “টেকনাফ টুডে” টেকনাফের শিক্ষা ও উন্নয়ন, অনিয়ম-দূর্নীতি, বাণিজ্য, পর্যটন, খেলা-ধূলা, মাদক নির্মূল এবং সামাজিক অপরাধের বিরুদ্ধে সোচ্চার থাকা এই অনলাইনের সাফল্য কামনা করছি। আমি হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে অত্র ইউনিয়নের ভাল-মন্দ উভয় দিক তুলে ধরে সঠিক পথ খুঁজে নেওয়ার নির্দেশনা প্রদানের প্রত্যাশা ব্যক্ত করছি। অনেক চড়াই-উৎরাই পেরিয়ে ৫মবর্ষ পেরিয়ে ৬ষ্ঠবর্ষে পদার্পণ করেছে। মিডিয়া জগতের বন্ধুর পথ পাড়ি দিয়ে এই অনলাইনের পথচলা অব্যাহত থাকুক এই শুভ কামনা রইল।

আমি হ্নীলা ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের এই অনলাইন নিউজ পোর্টালের সার্বিক সফলতা কামনা করে টেকনাফ টুডে পরিবারকে অভিনন্দন জানাচ্ছি।

শুভেচ্ছান্তে :
রাশেদ মাহমুদ আলী
চেয়ারম্যান
হ্নীলা ইউনিয়ন পরিষদ, হ্নীলা, টেকনাফ, কক্সবাজার।