সাদ্দাম হোসাইন : হ্নীলায় সড়ক র্দূঘটনায় আহতদের মধ্যে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের স্কুল শিক্ষক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়, গত ২৮ মার্চ বিকাল ৪টারদিকে টেকনাফ হতে হ্নীলাগামী যাত্রীবাহী সিএনজি (কক্সবাজার-থ-১১-৫৩২৪) হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজ সংলগ্ন এলাকায় পৌঁছলে হ্নীলা হতে টেকনাফগামী মোটর সাইকেলের মধ্যে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে উলুচামরীর প্রবাসী ছৈয়দ হোছনের পুত্র নুরুল হোছাইন (২০) ও হোয়াইক্যং নয়াপাড়ার সোলতান আহমদের মেয়ে নুর নাহার নুরী (২১), ও হ্নীলা পশ্চিম সিকদার পাড়ায় অবস্থানকারী নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে এনজিও সংস্থা কোডেক পরিচালিত স্কুল শিক্ষক মোহাম্মদ আলীর পুত্র আলী আছের (২১)সহ অজ্ঞাত ৫জন আহত হয়। আহতদের মধ্যে রক্তাক্ত নুরুল হোছাইনকে আশংকাজনক অবস্থায় চমেকে এবং গুরুতর অবস্থায় আছেরকে কক্সবাজার আল ফুয়াদ হাসপাতালের ৪শ ৩নং কেবিনে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে সম্প্রতি টেকনাফ সড়কে অত্যধিক যানবাহনের ছড়াছড়ি আর নিয়ন্ত্রণহীনতার কারণে ক্রমশ দূর্ঘটনা বাড়ছে।
