চকরিয়ায় একই ইউনিয়নে ১৮ঘন্টার ব্যবধানে বাড়িতে ঝুলন্ত অবস্থায় দুই গৃহবধূর লাশ উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

এম.জিয়াবুল হক : চকরিয়ায় ১৮ ঘন্টার ব্যবধানে একই ইউনিয়নের বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় দুই গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার হারবাং ইউনিয়নের পৃথক এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাত আটটার দিকে হারবাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডস্থ মুসলিম পাড়া থেকে ইয়াছমিন আক্তার (২৮) এবং গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে একই ইউনিয়নের কোরবানিয়াঘোনা এলাকা থেকে রুমানা আক্তার মনি (২৬) নামের অপর গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ।
থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত আটটার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের মুসলিম পাড়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূ ইয়াছমিনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াছমিন আত্মহত্যা করেছেন নাকি হত্যার শিকার হয়েছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। নিহত ইয়াছমিন একই এলাকার গাড়ী চালক মোয়াজ্জেম হোসেনের স্ত্রী। তারা দু’জনেরই দ্বিতীয় বিয়ে হয়েছিল।
অপরদিকে শুক্রবার ২৫ ফেব্রæয়ারী দুপুর ১২টার দিকে একই উপজেলার হারবাং ইউনিয়নের কোরবানিয়াঘোনা এলাকায় থেকে শফিকুর রহমানের স্ত্রী রুমানা আক্তারের লাশ বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। রুমানার দুটি শিশু সন্তান রয়েছে। তার স্বামী হেফজখানার শিক্ষক। তবে কি কারণে রুমানা আত্মহত্যা করেছে তা জানা যায়নি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, হারবাং ইউনিয়নের পৃথক স্থান থেকে দুই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। এসব ঘটনা আত্মহত্যা না হত্যা তা খতিয়ে দেখা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ককক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। ##