হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শওকত আলমের ইন্তেকাল ; কাল সকাল ১১টায় জানাজা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

নিজস্ব প্রতিবেদক : হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শওকত আলম হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। আগামীকাল সকাল ১১টায় স্থানীয় কবর স্থানে দাফন করা হবে।

জানা যায়, ২৪ ফেব্রুয়ারী রাত সাড়ে ৭টারদিকে হ্নীলা ফুলের ডেইলের মরহুম মাষ্টার আবুল কাশেমের ছোট ছেলে, হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এবং হ্নীলা হাইস্কুল এসএসসি ১৯৯৬ইং ব্যাচের মেধাবী ছাত্র শওকত আলম (৪২) হৃদরোগে আক্রান্ত হয়ে পড়ে। তাকে দ্রæত উদ্ধার করে হ্নীলা উপস্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাত ৮টারদিকে মৃত ঘোষণা করেন। সে ৩ বোন ৫ ভাইয়ের মধ্যে সবার ছোট। মৃত্যুকালে সে স্ত্রী, ২ছেলে, ভাই-বোন, বন্ধু-বান্ধব, সহকর্মী, হাজারো ছাত্র-ছাত্রী ও শুভাকাংখী রেখে গেছেন।
আগামীকাল শুক্রবার সকাল ১১টায় হ্নীলা দরগাহ কবর স্থান মাঠে নামাজে জানাজা শেষে চির নিদ্রায় শায়িত করা হবে বলে পারিবারিক সুত্র নিশ্চিত করেন।
এদিকে আকস্মিক এই শিক্ষকের মৃত্যুতে জনপ্রতিনিধি, সহকর্মী, ব্যবসায়ী সংগঠন, বন্ধু-বান্ধব, এলাকার গন্যমান্য ব্যক্তি গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।