চকরিয়ার কাজিরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ২য়তলার উপরে ছাঁদ ঢালাইয়ের কাজ সম্পন্ন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

নিজস্ব প্রতিবেদক : চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের অর্ন্তগত কাজিরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের দ্বিতীয়তলার অবশিষ্ঠ ছাঁদ ঢালাই কাজ শনিবার সম্পন্ন হয়েছে। কাজের শুরুতে মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা জাকের হোছাইন হেলালী। এলাকাবাসি ও শুভানুধ্যায়ী সকলের সার্বিক সহযোগিতায় সুদক্ষ পরিচালনা কমিটির আন্তরিকতার কল্যাণে দ্বিতীয়তলার কাজ সমাপ্ত করার মধ্যদিয়ে উন্নয়নে কাজিরপাড়া জামে মসজিদ এতদাঞ্চলে একটি মডেল মসজিদে রূপান্তর হচ্ছে। মসজিদের ধারাবাহিক উন্নয়ন সুচারুভাবে সম্পন্ন হওয়ায় এলাকার সর্বস্তরের জনসাধারণকে মসজিদ কমিটির সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন।
শনিবার মসজিদের ছাঁদ ঢালাই কাজ উদ্বোধনকালে উপস্থিত ছিলেন কাজিরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ইবনে আমিন, সিনিয়র সহ-সভাপতি মনছুর আলম, সাবেক এমইউপি জাহাংগীর আলম দুদু, সহ-সভাপতি আবদুর রহিম মিকার, মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল কাদের সোহেল, সহ-সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক এম.জিয়াবুল হক, চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ের সহকারি সৈয়দ আকবর, আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন, মসজিদ কমিটির কোষাধ্যক্ষ নুরুল আমিন, কমিটির সদস্য বদর মিয়া, সমাজ সেবক নুরুল আবছার, নাছির উদ্দিন খলিফা, মসজিদের মুয়াজ্জিন হেলাল উদ্দিন ভুট্টোসহ এলাকাবাসি। ##