উলুবনিয়া রাস্তার মাথা সমবায় সমিতির ৬ষ্ঠতম তাফসীরুল কোরআন মাহফিল ৩১জানুয়ারী

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

বার্তা পরিবেশক : হোয়াইক্যং ঊলুবনিয়া রাস্তার মাথা সমবায় সমিতির ৬ষ্ঠতম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল আগামী ৩১ জানুয়ারী অনুষ্ঠিত হবে। এতে সকলের প্রতি দ্বীনি দাওয়া জানানো হচ্ছে।
জানা যায়, ৩১ জানুয়ারী বাদে জোহর হতে হোয়াইক্যং উলুবনিয়া রাস্তার মাথা ষ্টেশন চত্বরে ঊলুবনিয়া রাস্তার মাথা সমবায় সমিতির ৬ষ্ঠতম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল স্থানীয় ওয়ার্ড ইউপি মেম্বার আলহাজ্ব জালাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। এতে প্রধান মুফাচ্ছির হিসেবে বয়ান করবেন ঢাকা সাভারের রেডিও কলোনীর মসজিদে ইলাহর খতিব ইসলামী চিন্তাবিদ ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাচ্ছিরে কোরআন মাওলানা আবুল কালাম আজাদ আল-আযহারী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হোয়াইক্যং মডেল ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন চট্রগ্রাম বারাইয়ার হাট জামে মসজিদের খতিব মাওলানা মোঃ নিজাম উদ্দিন আনসারী, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উলুবনিয়া রাস্তার মাথা জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আমিনসহ দেশবরেণ্য ওলামায়ে কেরাম ও ইসলামী চিন্তাবিদগণ তাশরীফ আনবেন। এছাড়া ইসলামী সংগীত পরিবেশন করবেন দিগন্ত সাংস্কৃতিক সংসদের পরিচালক শিল্পী এম. নিয়ামত উল্লাহ।
উক্ত বার্ষিক ইসলামী সম্মেলনে সবাইকে উপস্থিত থাকার জন্য এই সমবায় সমিতির পক্ষ থেকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। ##