এইচএসসিতে চকরিয়ায় ৬ কলেজের মধ্যে শীর্ষে ডুলাহাজারা কলেজ : জিপিএ বেশি মহিলা কলেজে

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

এম.জিয়াবুল হক : চকরিয়া উপজেলার ছয়টি কলেজের মধ্যে এবার এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফলের ক্ষেত্রে শীর্ষে আছেন ডুলাহাজারা ডিগ্রি কলেজ। দ্বিতীয় অবস্থানে চকরিয়া সরকারি বিশ^বিদ্যালয় কলেজ। আর চকরিয়া আবাসিক মহিলা ডিগ্রি কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছেন সর্বাধিক ১৮ পরীক্ষাথীী। ১৩ ফেব্রæয়ারী চট্টগ্রাম শিক্ষাবোর্ড থেকে প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে এই তথ্যের সত্যতা পাওয়া গেছে।
প্রকাশিত ফলাফলে জানা গেছে, ২০২১ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় ডুলাহাজারা কলেজ থেকে থেকে বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা বিভাগে ৮৮৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৮১২ জন। আর জিপিএ-৫ পেয়েছেন জন ১৫ পরীক্ষার্থী। ফলাফলে অকৃতকার্য হয়েছেন ৭৪ জন পরীক্ষার্থী। ফলাফলে দ্বিতীয় অবস্থানে আছেন চকরিয়া সরকারি বিশ^বিদ্যালয় কলেজ। এ কলেজ থেকে মোট ৬৬৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছেন ৫৪২ জন। জিপিএ পেয়েছেন ১৫ জন। আর অকৃতকার্য হয়েছেন ১২৪জন পরীক্ষার্থী।
একইভাবে চকরিয়া আবাসিক মহিলা ডিগ্রি কলেজ থেকে ৫৯৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৪৬৩জন। উপজেলার ছয় কলেজের মধ্যে মহিলা কলেজ থেকে সর্বোচ্চ ১৮ জন পেয়েছেন জিপিএ। আর অকৃতকার্য হয়েছেন ৭৬জন। বদরখালী কলেজ থেকে ৩২৫জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ২৪৯জন। অকৃতকার্য হয়েছেন ৭৬জন। এ কলেজ থেকে জিপিএ পেয়েছে তিনজন। চকরিয়া সিটি কলেজ থেকে ২৯৩জন এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ২০৩জন। অকৃতকার্য হয়েছেন ৯০জন। এ কলেজ থেকে কেউ জিপিএ পাননি। চকরিয়া কর্মাস কলেজ থেকে ২০২১ সালে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ২৮জন পরীক্ষার্থী। তদমধ্যে ১৩জন পাশ করেছে। আর ১৫ জন হয়েছেন অকৃতকার্য। এ কলেজ থেকে কেউ জিপিএ পাননি। ##