এম.জিয়াবুল হক : কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে ঘাতক পিকআপ ভ্যানের চাপায় নিহত চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাটস্থ হাসিনাপাড়া গ্রামের বাসিন্দা হতভাগ্য পাঁচ ভাইয়ের পরিবারকে সমবেদনা জানাতে এসেছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আল আমিন পারভেজ। শুক্রবার ১১ ফেব্রæয়ারী দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো.আমিন আল পারভেজ, ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাটস্থ হাসিনাপাড়া গ্রামের বাসিন্দা প্রয়াত সুরেশ চন্দ্র শীলের বাড়িতে পৌঁছেন। ওইসময় নিহতদের পরিবার সদস্যদের সঙ্গে কথা বলেন। জেলা প্রশাসনের পক্ষথেকে নির্মম এই ঘটনায় গভীর শোক ও দু:খ প্রকাশ করেন।

পরে কক্সবাজার জেলা প্রশাসক মো.মামুনুর রশিদের পক্ষথেকে অতিরিক্ত জেলা প্রশাসক মো.আমিন আল পারভেজ নিহত পাঁচ ভাইয়ের পরিবার সদস্যদের হাতে নগদ এক লাখ টাকা তুলে দেন। শোকাহত পরিবার সদস্যদের সঙ্গে কথা বলার সময় অতিরিক্ত জেলা প্রশাসক মো.আমিন আল পারভেজ আগামীতেও নিহত পাঁচ ভাইয়ের পরিবারের পাশে জেলা প্রশাসন থাকবে এবং সবধরণের সহযোগিতা দেবে বলেও আশ^াস দেন।
অতিরিক্ত জেলা প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক মো.আমিন আল পারভেজ নিহত পাঁচভাইয়ের পরিবারকে সমবেদনা জানানোকালে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ ফজলুল করিম সাঈদী, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান, চকরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো.রাহাত উজ জামান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট, ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর, স্থানীয় মেম্বার রফিক আহমদ এবং হাসিনাপাড়াস্থ হিন্দুপাড়া মন্দির কমিটির সভাপতি সম্পাদক এবং সুধীজন।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ডুলাহাজারা ইউনিয়নের হাসিনাপাড়াস্থ হিন্দুপল্লীর বাসিন্দা নিহত পাঁচভাইয়ের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষথেকে সমবেদনা জানাতে আসেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো.আল আমিন পারভেজ। এসময় তিনি জেলা প্রশাসনের পক্ষথেকে নিহতদের পরিবারের হাতে নগদ এক লাখ টাকা তুলে দেন। তাঁর আগে চকরিয়া উপজেলা প্রশাসনের পক্ষথেকে নিহত পাঁচভাইয়ের পরিবারের মাঝে জনপ্রতি ২৫ হাজার টাকা করে মোট ১ লাখ ২৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য গত ৮ ফেব্রæয়ারী ভোরে বাবার শ্রাদ্ধ অনুষ্ঠান শেষ করে বাড়ি ফেরার পথে মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা মালুমঘাট ষ্টেশনের অদুরে বেপরোয়া গতির পিকআপ ট্রাকের চাপায় একই পরিবারের পাঁচ সহোদর অনুপম সুশীল , নিরুপম সুশীল, দীপক সুশীল, চম্পক সুশীল ও স্বরণ সুশীল নিহত হন। তাঁরা সবাই ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাটস্থ হাসিনাপাড়া গ্রামের মৃত সরোজ চন্দ্র সুশীলের ছেলে। ##
