আলীখালী গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টে হোয়াব্রাং ইয়ং বয়েজকে হারিয়ে জাদিমোরা শালবাগানের জয়

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

বার্তা পরিবেশক : হ্নীলায় আলীখালী গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টে জাদিমোরা শালবাগান ফুটবল একাদশ ২-০ গোলে হোয়াব্রাং ইয়ং বয়েজ স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে।
৩১জানুয়ারী বিকাল ৪টায় হ্নীলা আলীখালী স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত “আলীখালী গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট-২০২২ইং” এর নির্ধারিত খেলা জাদিমোরা শালবাগান ফুটবল একাদশ এবং হোয়াব্রাং ইয়ং বয়েজ স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। প্রথমার্ধ্বের খেলার ৪মিনিটের মাথায় জাদিমোরা শালবাগান ফুটবল একাদশের ১১নং জার্সিধারী খেলোয়াড় রবিউল ১টি গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নেয়। প্রতিপক্ষ দলের খেলোয়াড়েরা গোল পরিশোধের জন্য তৎপর হয়ে উঠলেও রক্ষণভাগের বাঁধার মুখে বার বার ব্যর্থ হয়ে যায়। এভাবে প্রথমার্ধ্বের খেলার সময় শেষ হওয়ায় রেফারী মধ্যবিরতি ঘোষণা করেন।
10 2 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
মধ্যবিরতির পর ২য়ার্ধ্বের খেলা শুরু হয়ে আক্রমণ আর পাল্টা আক্রমণে এগিয়ে চললেও ২১মিনিটের মাথায় এগিয়ে থাকা দলের ১৫নং জার্সিধারী খেলোয়াড় সাব্বির আরো ১টি গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে নেয়। এরপর পিছিয়ে থাকা দলের খেলোয়াড়েরা গোল পরিশোধে ব্যর্থ এবং ২য়ার্ধ্বের খেলা শেষ হওয়ায় রেফারী অত্র টূর্ণামেন্টের ১০দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় প্রথম গোলদাতা রবিউল।
খেলায় প্রধান রেফারী ছিলেন আলী হোছাইন, সহকারী রেফারী ছিলেন শাহাব উদ্দিন ও সোহেল চৌধুরী এবং ৪র্থ রেফারী ছিলেন কামাল। আগামীকাল ১লা ফেব্রæয়ারী শাহপরীর দ্বীপ ফুটবল একাদশ ও হোয়াইক্যং ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হবে। ###