প্রোটিয়াদের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

টেকনাফ টুডে ডেস্ক : দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। জোহানেসবার্গে টসে জিতে ব্যাটিংয়ে নেমেছে শ্রীলঙ্কা।

প্রতিবেদন লেখার সময় লঙ্কানদের স্কোর ১০ ওভারে এক উইকেটে ১৯ রান। অধিনায়ক দিমুথ করুনারাত্নে ২ রান করে সাজঘরে ফিরে গেছেন। কুশল পেরেরা ১৭ ও লাহিরু থিরিমান্নে শূন্য রানে ব্যাট করছেন।

সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪৫ রানে ম্যাচ হারে শ্রীলঙ্কা। ঐ ম্যাচে ইনজুরিতে পড়া ব্যাটসম্যান ধনাঞ্জয়া ডি সিলভা, কাসুন রাজিথা ও লাহিরু কুমারা সিরিজের দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে পড়েছেন।

সূত্র: ক্রিকইনফো