বার্তা পরিবেশক : হ্নীলা গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট-২০২১ইং ২য় আসরের ১৮তম দিনের খেলা রয়েল ফুটবল একাদশ বালুখালী বনাম হোয়াইক্যং স্পোর্টিং ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হয়। এই খেলা ড্র হওয়ায় টপফেভারিট রঙ্গিখালী এবং হোয়াইক্যং স্পোর্টিং ক্লাবের বিদায় নিশ্চিত হয়ে গেছে।
১লা জানুয়ারী ২০২২ইং (শনিবার) বিকাল ৪টায় হ্নীলা আলহাজ¦ আব্দুল মোনাফ স্মৃতি যুব ফাউন্ডেশনের খেলার মাঠে হ্নীলা গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ১ম রাউন্ডের ১৮তম দিনের খেলা রয়েল ফুটবল একাদশ বালুখালী বনাম হোয়াইক্যং স্পোর্টিং ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হয়। প্রথমার্ধ্বে খেলায় দুই দলের খেলোয়াড়েরা প্রতিপক্ষের জালে বল পাঠানোর জন্য মরিয়া হয়ে উঠে। আক্রমণ আর পাল্টা আক্রমণে খেলা উপভোগ্য হয়ে উঠলেও কোন দলের খেলোয়াড়েরা গোলের দেখা পায়নি। এভাবে আক্রমণ আর পাল্টা আক্রমনে খেলার ১মার্ধ্বের সময় শেষ হওয়ায় রেফারী লম্বা বাঁশি দিয়ে মধ্যবিরতি ঘোষণা করেন।
মধ্যবিরতির পর ২য়ার্ধ্বের খেলা পুনরায় শুরু হয়ে এগিয়ে চলে। মাঠের খেলোয়াড়েরা প্রতিপক্ষের জালে বল পাঠানোর চেষ্টা করলেও শক্তিশালী রক্ষণ ভাগ আর লক্ষ্যভ্রষ্ট শর্ট গোলপোস্টের কিনারা খুঁজে পায়নি। এভাবে খেলার সময় শেষ হওয়ায় রেফারী লম্বা বাঁশি বাজিয়ে খেলার সমাপ্তি ঘোষণা করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় রয়েল ফুটবল একাদশ বালুখালী অধিনায়ক নুর হাসান।
খেলায় প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন সাঈদ মুন্না,সহকারী রেফারীর দায়িত্ব পালন করেন কামরুল হাসান সোহেল, ঊমর ফারুক মাসুম এবং ৪র্থ রেফারী ছিলেন শেখ সাঈদী। আগামী ২রা জানুয়ারী ২০২২ইং হ্নীলা পূর্ব সিকদার পাড়া রামিসা ফুটবল একাদশ বনাম হোয়াইক্যং কাঞ্জরপাড়া মডেল স্পোর্টিং ক্লাবের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। ###
