বিশেষ প্রতিবেদক : হ্নীলা ইউনিয়নের স্বনামধন্য ব্যবসায়ী ও সাবেক ইউপি মেম্বার মোহাম্মদ হোছাইন বাইল্যা বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে কক্সবাজারস্থ বাড়িতে ইন্তেকাল করেছেন। বাদে জোহর গ্রামের বাড়ির দরগাহ গোরস্থান ময়দানে জানাজা শেষে দাফন করা হবে।
পারিবারিক সুত্র জানায়, ১২জানুয়ারী (বুধবার) রাতের প্রথম প্রহরের দিকে কক্সবাজারস্থ বাসায় হ্নীলার মরহুম অছিউর রহমান মেম্বারের পুত্র, বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ইউপি মেম্বার মোহাম্মদ হোছাইন বাইল্যা (৭৬) লো-প্রেসারজনিত কারণে অসুস্থ হয়ে পড়ে। তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে পৌছাঁনোর আগেই তিনি ইন্তেকাল করেন। পরে হাসপাতালে কর্তব্যরত ডাক্তার তাহার মৃত্যু নিশ্চিত করেন।
তিনি জেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য ও ইকরা বীচ হোটেলের মালিক মিজানুর রহমানসহ ৫জন ছেলে এবং ৩জন মেয়ের গর্বিত জনক। মৃত্যুকালে তিনি মেয়ে জামাই, নাত-নাতিনী, আতœীয়-স্বজন, বন্ধুবান্ধব, শুভাকাংখী রেখে গেছেন। সাবেক এই জনপ্রতিনিধি ও ব্যবসায়ীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আজ বাদে জোহর ২টায় হ্নীলা দরগাহ সড়ক ও জনপদ বিভাগের স্টক ইয়ার্ডে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সুত্র নিশ্চিত করেছেন। ###
