টেকনাফ থেকে অপহৃত দুই ভিকটিম উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

বিশেষ প্রতিবেদক : উখিয়ার ১৯নং থাইংখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহৃত দুই যুবককে ১১দিন পর টেকনাফের ২৬নং শালবাগান ক্যাম্প থেকে উদ্ধার করা হয়েছে।

সুত্র জানায়, ৩০ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল পৌনে ১০টারদিকে টেকনাফের ২৬নং শালবাগান ক্যাম্পে দায়িত্বরত ১৬ এপিবিএন সদস্যরা বøক-ই-১ সংলগ্ন পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে উখিয়া উপজেলার ১৯নং থাইংখালী ক্যাম্পের ব্লক-বি-১০ এর বাসিন্দা করিমুল্লাহর পুত্র মোঃ আনাস (১৪) এবং একই ক্যাম্পের ব্লক-সি-১ এর বাসিন্দা মোঃ হোসেনের পুত্র আব্দুল্লাহ (১৩) কে উদ্ধার করে।

কক্সবাজার ১৬ এপিবিএনের অধিনায়ক এসপি মোঃ তারিকুল ইসলাম তারিক জানান,উদ্ধারকৃত ভিকটিমদের পরিবারের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং তদন্ত স্বাপেক্ষে এই ঘটনায় জড়িতদের সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, একটি অজ্ঞাত দূবুর্ত্ত চক্র গত ১৯ ডিসেম্বর সকাল ৮টারদিকে কৌশলে অপহরণ করে নিয়ে আসে এবং তাদের মারধর করে কৌশলে মুক্তিপণ দাবী করে আসছিল। ###