মোফাজ্জল স্যারের মৃত্যুতে ফ্রেন্ডস এসোসিয়েশনের শোক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

প্রেস বিজ্ঞপ্তি : ফ্রেন্ডস এসোসিয়েশন, হ্নীলা (৯৮ ব্যাচ) এর সাবেক উপদেষ্টা ও সদস্য মুহাম্মদ রিদওয়ানুল হকের পিতা আলহাজ্ব মাস্টার মোফাজ্জল হকের নামাজে জানাযা শেষে নাইক্যংখালী কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ফ্রেন্ডস এসোসিয়েশন, হ্নীলা (৯৮ ব্যাচ) এর নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হচ্ছেন উপদেষ্টা আলা উদ্দিন রাসেল, মোঃ ইসমাইল, সভাপতি মোঃ আব্বাস উদ্দীন, সাধারন সম্পাদক নুরুল হোসাইন ভুট্টো, অর্থ সম্পাদক আবদুল আজিজ, সদস্য আমান উল্লাহ কবির, মাওঃ হাফেজ ইলিয়াস, মোহাম্মদ আলী মেম্বার, ছৈয়দুল আমিন চৌধুরী, ইউসুফ, শিমুল চন্দ্র ধর, মোঃ আলম, উসমান গনি, আবু তালেব, মোঃ হাসানসহ অন্যান্য সদস্যরা। বিবৃতিতে মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, টেকনাফ উপজেলার শিক্ষাগুরু, উপজেলায় একাধিকবার শ্রেষ্ট শিক্ষকের পুরস্কার প্রাপ্ত প্রবীণ শিক্ষক, সর্বজন শ্রদ্ধেয় ও অভিভাবক, হ্নীলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (সাবেক) মডেল শিক্ষক, হ্নীলা প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ, নাইক্যংখালী কবরস্থানের বাউন্ডারি নির্মাণ ও রক্ষণাবেক্ষণ কমিটির আহবায়ক, হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের ট্রাস্টী বোর্ডের সদস্য ও বিশিষ্ট ব্যাংকার মুহাম্মদ রিদওয়ানুল হক, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের EEE.ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক ইন্জিনিয়ার মুর্শেদুল হক এর সুযোগ্য পিতা আলহাজ্ব মাস্টার মোফাজ্জল হক ২২ জুন দিনগত মধ্যরাতে (১:৪০ মিনিটে) চট্টগ্রামের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়াইন্নাহ ইলাইহি রাজিউন)