তাহসান করোনায় আক্রান্ত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

টেকনাফ টুডে ডেস্ক : তাহসান বলেন, ‘অভিনেত্রী তানজিন তিশার করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া মাত্রই সঙ্গত কারণে আমি সেলফ আইসোলশনে আছি। কারণ গত সপ্তাহে মুস্তফা কামাল রাজের পরিচালনায় “মানি মেশিন” এর শুটিংয়ে তানজিন তিশা ছিলেন আমার সহঅভিনেত্রী। এই সপ্তাহে সামান্য কিছু উপসর্গ দেখা দেওয়ায় আমি করোনা পরীক্ষা করি। এরপরই জানতে পারি, আমিও করোনা পজিটিভ।’

ভক্ত অনুরাগীদের দুশ্চিন্তা না করার আহ্বান জানিয়ে তাহসান বলেন, ‘আমার অসুস্থতার খবর জানতে সোশাল হেন্ডেলগুলোতে অসংখ্য বার্তা পাচ্ছি। প্রায় সবাই আমার শরীরের বর্তমান অবস্থা জানতে চাইছেন। তাদের উদ্দেশে বলি, এই মুহূর্তে আমার শরীরে জ্বর নেই, শরীরে হালকা দুর্বলতা ছাড়া অন্য কোনো সিরিয়াস উপসর্গ ও নেই।’

প্রসঙ্গত, গত ৫ অক্টোবর অভিনেত্রী তানজিন তিশা জানান, ‘আমার দুদিন জ্বর থাকায় আশপাশের মানুষের নিরাপত্তার জন্য নিজের ইচ্ছেয় গিয়ে করোনা টেস্ট করাই। রিপোর্টে আমার করোনা ধরা পড়ে। বর্তমানে আমি ভালো আছি। শুধু কোনো কিছুর গন্ধ পাচ্ছি না। তাই আমি এখন বাসায় আইসোলেশনে আছি। সবাই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন।’