বার্তা পরিবেশক : হ্নীলা মোচনীপাড়া বাসীর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে সর্বস্তরের জনসাধারণকে যোগদান করে অনুষ্ঠানকে সাফল্যময় করার জন্য আহবান জানানো যাচ্ছে।
আগামী ২৭ ডিসেম্বর বাদে জোহর হতে শুরু হতে যাওয়া উক্ত ধর্মীয় মহতি অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা শাহজানপুর গাউছুল আজম জামে মসজিদের খতিব ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব শায়েখ মোস্তফা রহিম আল আযহারী।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হ্নীলা ইউপির ৯নং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ আলী।
বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন হ্নীলা মৌলভী বাজার গাউছিয়া মাদ্রাসার সহ-সুপার মাওলানা নেজাম উদ্দিন চিশতী, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোচনী পাড়া নতুন জামে মসজিদের খতিব মাওলানা লুৎফুর রহমান, রামু গর্জনিয়া জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আমিন ছিদ্দিকী। এই মহতি অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মোচনী পাড়া নতুন জামে মসজিদের সাবেক খতিব মাওলানা আমিনুল হক।
মোচনী পাড়া বাসীর উদ্যোগে আয়োজিত এই ধর্মীয় অনুষ্ঠানে জিকিরের সাথে যোগদানের জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে বিশেষ আহবান জানানো হয়েছে। ###
