কক্সবাজার প্রতিনিধি :
উদ্বোধন হলো দেশের প্রথম ফ্লাই ডাইনিং। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা বীচ পয়েন্টে ফ্লাই ডাইনিং এর উদ্বোধন করেন কক্সবাজারের জেলা প্রশাসক মো.মামূনুর রশিদ
বক্তব্য রাখেন অতিরিক্ত এডিশনাল ডিআইজি মো:মুসলিম কক্সবাজার পৗর সভার মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার ট্যুরিষ্ট পুলিশ সুপার মো.জিল্লুর রহমান ও প্রতিষ্ঠানের কর্নধার
নবাব ফায়েজ আবু বক্কর খান
দেশের প্রথম ডিজিটাল পদ্ধতির এই ফ্লাই ভাইনিং নির্মান করেছেন আন্তর্জাতিক ব্যবসা প্রতিষ্ঠান ইউর টাভেল লি:।
অত্যাধুনিক ক্রেনের সাহায্যে সমুদ্র সৈকতের ভূপৃষ্ঠ থেকে ১৬০ ফুট উচ্চতায় থাকবে খাওয়া-দাওয়ার ব্যবস্থা। এযেন মেঘের রাজ্যে বসে আপ্যায়িত হওয়ার অনুভূতি পাবেন আপনি। আধুনিক জগতের এমন ব্যতিক্রম আয়োজন পাল্টে দিয়েছে কক্সবাজারের দিগন্ত, সমুদ্র সৈকতে সূচনা হয়েছে নতুন মাত্রা।
পরিবার সহ বিনোদন ও খাওয়ার ব্যবস্থাপনায় থাকছেন দেশের বিখ্যাত রন্ধন শিল্পী টনি খান।
