চকরিয়ায় উপকুলে আগাম দুর্যোগ প্রস্তুতিতে নেমেছেন উপজেলা চেয়ারম্যান ও ইউএনও

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

এম.জিয়াবুল হক : চকরিয়া উপজেলার উপকুলীয় অঞ্চলে দুর্যোগ মোকাবেলার আগাম প্রস্তুতির অংশহিসেবে গতকাল বুধবার দুপুরে বিভিন্ন জনপদ পরিদর্শন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরউদ্দিন মুহাম্মদ শিবলী নোমান। ওইসময় তাঁরা বিভিন্ন ইউনিয়নে দুর্যোগ প্রস্তুতির বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে জনগনের পাশে দাঁিড়য়ে দিকনির্দেশনা দিয়েছেন।

গতকাল দুপুরে চকরিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ জাফর আলম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরউদ্দিন মুহাম্মদ শিবলী নোমান উপজেলার উপকুলীয় জনপদের ঢেমুশিয়া, বদরখালী, পশ্চিম বড়ভেওলা ও কোনাখালী ইউনিয়নের বিভিন্ন এলাকা পরির্দশন করেছেন। ওইসময় তাঁরা ধেয়ে আসা ঘুর্ণিঝড় তিতলি মোকাবেলায় আগাম প্রস্তুতি হিসেবে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের সঙ্গে নিয়ে দুর্যোগপ্রবন এলাকার জনগনের পাশে থেকে নানা ধরণের সর্তকতামুলক দিকনির্দেশনা দিয়েছেন। ওইসময় তাঁরা জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন, ঘুর্ণিঝড় তিতলির আঘাত শুরু হওয়ার আগে এলাকার জনসাধারণকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিতে হবে। সেইজন্য প্রতিটি এলাকায় জনগনকে আগে থেকে উদ্বুদ্ধ করতে হবে।

আগাম দুর্যোগ প্রস্তুতির সত্যতা নিশ্চিত করেছেন উপকুলের কোনাখালী ইউনিয়ন পরিষেদের চেয়ারম্যান দিদারুল হক সিকদার। তিনি বলেন, ধেয়ে আসা ঘুর্ণিঝড় তিতলির আঘাত মোকাবেলার আগাম প্রস্তুতির অংশহিসেবে গতকাল উপকুলীয় অঞ্চলের বিভিন্ন জনপদ পরিদর্শন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরিদর্শনকালে তাঁরা দুর্যোগ প্রস্তুতির বিষয়ে জনগনকে সচেতনতা তৈরীতে প্রতেক এলাকায় মাইকিং করতে নির্দেশ দিয়েছেন। দুর্যোগের আগে সঠিক সময়ে জনগনকে নিকটস্থ আশ্রয় কেন্দ্রে (সাইক্লোন সেল্টারে) সরিয়ে নিতে বলেছেন।

ইউপি চেয়ারম্যান বলেন, উপজেলা চেয়ারম্যান ও ইউএনও এলাকা পরিদর্শনের পরপর গতকাল বিকাল থেকে উপকুলীয় জনপদের বিভিন্ন ইউনিয়নে রেড ক্রিসেন্ট সোসাইটির সিপিপি সদস্য ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। দুর্যোগ মোকাবেলায় আগাম সর্তক হিসেবে জনগনকে উদ্বুদ্ধ করা হচ্ছে।

পরিদর্শনের একপর্যায়ে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের পশ্চিমঅংশে হায়দার বাপের টেক এলাকার পানি উন্নয়ন বোর্ডের ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ পরির্দশন করেন। ওইসময় তাঁরা বেড়িবাঁেধর ক্ষতিগ্রস্থ অংশদিয়ে লোকালয়ে সামুদ্রিক জলোচ্ছোসের পানি ঢুকে পড়ার আশঙ্কা প্রকাশ করেন। ঘটনাস্থল থেকে তাৎক্ষনিক উপজেলা চেয়ারম্যান জাফর আলম ক্ষতিগ্রস্থ বেড়িবাঁেধর অংশ দ্রæত মেরামতের জন্য কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে অবহিত করেন।

ঢেমুশিয়া ইউনিয়নে বেড়িবাঁেধর ভাঙ্গন পরির্দশনকালে উপজেলা চেয়ারম্যানের সঙ্গে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান রোস্তম আলী, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আরজ খাতুন, পরিষদের মেম্বার আবদুল মোনাফ, আবদুল হামিদ, রিয়াদ উদ্দিন, আবু ছালেক, জামাল হোসেন, নুরুল আমিন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাংগীর আলম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রুহুল কাদের। অপরদিকে ঘুর্ণিঝড় তিতলির আগাম প্রস্তুতির অংশহিসেবে উপকুলীয় অঞ্চলের বিভিন্ন জনপদ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল বশর, কোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল হক সিকদার, পশ্চিম বড়ভেওলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাকের আহমদ, ডুলাহাজারা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আবদুল বারেক টিপু, ইউনিয়ন পরিষদের মেম্বার এবং এলাকার সুধীজন।