নিজম্ব প্রতিবেদক : ১৫ মার্চ ২০২২ বিশ্ব ভোক্তা-অধিকার দিবস উপলক্ষ্যে চকরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে দিবসটি পালিত হয়েছে। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে দিবসের এবারের প্রতিপাদ্য ‘ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা’। এরই আলোকে সোমবার সকালে উপজেলা পরিষদ থেকে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
দিবসের শুরুতে র্যালী উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-১) আসনের সাংসদ ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু, উপজেলা কৃষি কর্মকর্তা এস এম নাসিম হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে সাংসদ জাফর আলম বলেছেন, ২০২২ বিশ্ব ভোক্তা-অধিকার দিবসের শপথ হোক সকলধরণের পন্য মুল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে। সরকারিভাবে পণ্যমুল্য বাড়ানো না হলেও একধরণের মুনাফালোভী ব্যবসায়ীরা জনগনকে জিন্মি করে বেশি টাকা হাতিয়ে নিচ্ছে। তাই এই প্রবণতা রুখতে হলে চকরিয়ায় নিত্যপণ্যের দাম মানুষের নাগালে রাখার উদ্যোগ নিতে হবে। প্রশাসনকে এখন থেকে বাজার মনিটরিং জোরদার করতে হবে। ##
