কাকারাকে উন্নয়নসমৃদ্ধ মডেল ইউনিয়ন বির্নিমানে জনগনের সম্মান অক্ষুন্ন রাখবে চেয়ারম্যান শওকত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

এম.জিয়াবুল হক : আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়ন পরিষদ নির্বাচন। এবারও চেয়ারম্যান পদে আওয়ামীলীগের নৌকার মাঝি মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ মো.শওকত উচমান। সাবেক এই ছাত্রনেতা ২০১৬ সালের নির্বাচনেও আওয়ামীলীগের টিকেটে কাকারা ইউনিয়নে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
গেল পাঁচবছরে চেয়ারম্যান শওকত উচমান কাকারা ইউনিয়নের অগ্রগতি উন্নয়নে সাধ্যমতো কাজ করেছেন। স্থানীয় সাংসদ আলহাজ জাফর আলমের সার্বিক সহযোগিতায় সরকারি বরাদ্দের বিপরীতে তিনি ইউনিয়নের প্রতিটি অবহেলিত জনপদকে ঢেলে সাজিয়েছেন। এখনো তাঁর ইউনিয়নে অনেকগুলো উন্নয়ন প্রকল্পের কাজ চলমান আছে।
বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পের মধ্যে অন্যতম বেঁিড়বাধ নির্মাণ কাজ। সাংসদ জাফর আলমের সহযোগিতায় গেল দুইটি অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রানালয়ের অর্থায়নে কাকারা ইউনিয়নের অন্যতম মেগাউন্নয়ন প্রকল্প বেঁিড়বাধ নির্মাণ কাজ করেছেন। এই একটি বেঁিড়বাধের কল্যাণে বিগত সময়ে ভয়াবহ বন্যার সময়ও বড়ধরণের দুর্যোগ থেকে রক্ষা পেয়েছে কাকারাবাসি। পাশাপাশি কাকারা কামাল উদ্দিন মাস্টার ঘাটা এলাকায় পাথরের সিসি বøকদ্বারা প্রতিরক্ষা কাজের কারণে এলাকাবাসি বন্যমুক্ত হয়েছেন।
আসন্ন কাকারা ইউপি নির্বাচনে আবারও চেয়ারম্যান শওকত উচমান প্রার্থী হয়েছেন। প্রতীক বরাদ্দ পেয়ে তিনি ইতোমধ্যে ইউনিয়নের প্রতিটি জনপদে নির্বাচনী প্রচার প্রচারণা, উঠান বৈঠক ও কর্মীসভা চালিয়ে যাচ্ছেন। করছেন গনসংযোগ ও জনগনের সঙ্গে কুশল বিনিময়। চেয়ারম্যান প্রার্থী শওকত উচমান বলেছেন, কাকারা ইউনিয়নে উন্নয়নে ধারা অব্যাহত রাখতে হলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকাকে বিজয়ী করতে হবে। সেইজন্য তিনি কাকারাবাসির সহযোগিতা চেয়েছেন।
তিনি বলছেন, প্রিয় কাকারাবাসি আপনাদের দোয়া ও সমর্থনে আমি এগিয়ে যেতে চাই। নির্বাচিত হলে ইনশাল্লাহ কাকারা ইউনিয়নের অসমাপ্ত উন্নয়ন কাজ সমাপ্ত করে আপনাদেরকে উন্নয়নসমৃদ্ধ একটি মডেল ইউনিয়ন উপহার দেব কাকারাকে। পাশাপাশি শ্রেণী-পেশার নাগরিক সবার সম্মান ও মর্যাদা অক্ষুন্ন রাখতে আমি কাজ করবো। আমার কারণে দলমত নির্বিশেষে কোন মানুষ অতীতেও ক্ষতির শিকার হয়নি, ইনশাল্লাহ আগামীতেও হবেনা। সুতারাং উন্নয়নের স্বার্থে আপনার নৌকায় ভোট দিন। আমাকে আরেকবার আপনাদের সেবা করার সুযোগ দিন। ##