হ্নীলায় FIVDB এর চিত্রাংকন প্রতিযোগিতা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ সম্পন্ন

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

নিজস্ব প্রতিবেদক : হ্নীলায় বেসরকারী উন্নয়ন সংস্থা FIVDB এর (Friends In Village Development Bangladesh) উদ্যোগে কিশোর ক্লাবের সদস্যদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
FIVDB 1 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
২৪ডিসেম্বর (শনিবার) সকাল ১০টায় হ্নীলা রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসা মাঠে (WHH) এবং (BMZ) এর অর্থায়নে এফআইভিডিবি এর উদ্যোগে হ্নীলা ইউনিয়নের ৭নং ওয়ার্ড কর্ম এলাকার কিশোর ক্লাবের ৪০জন সদস্যদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুপুরে উক্ত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ উপলক্ষ্যে এক আলোচনা সভা রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার শিক্ষক হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

ফিল্ড অফিসার ইন্দ্রজিৎ শর্মা এবং ফোরাম ফেসিলিটেটর আবছার মাহমুদের যৌথ সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা ইউপির ৭নং ওয়ার্ড মেম্বার জামাল হোছন। বিশেষ অতিথি ছিলেন এফআইভিডিবি এর প্রকল্প সমন্বয়ক শাকিল আহমদে, প্রটেকশন অফিসার তানভীর আহমেদ বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ইব্রাহীম খলিল। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর কাশেম সওদাগর, এনজিও কর্মী নুরুন্নবী এবং উক্ত সংস্থার ফিল্ড অফিসার আদিল কাদির।

এতে বক্তারা চিত্রাংকন প্রতিযোগিতার বিষয় স্মৃতি সৌধের ইতিবৃত্ত তুলে ধরেন। এলাকার কিশোর এবং যুব সমাজের উন্নয়নের জন্য খেলাধূলা ও চিত্রাংকনসহ বিভিন্ন ধরনের ভালোমানের প্রতিযোগিতা আয়োজনের উপর গুরুত্বারোপ করেন। এরপর উক্ত চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী হয়ে ১ম,২য় এবং ৩য়স্থান অর্জনকারীদের হাতে উপস্থিত অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন। ###