মুহাম্মদ জাহাঙ্গীর আলম : হ্নীলা ও হোয়াইক্যং ইউপির মধ্যবর্তী মধ্যম হ্নীলা পয়েন্টে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে ৩০হাজার পিস ইয়াবার চালান উদ্ধার করেছে।
সুত্র জানায়, গত ৫নভেম্বর রাত সাড়ে ৮টায় টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের বিশেষ একটি টহল দল মাদক পাচারের সংবাদ পেয়ে হ্নীলা মৌলভী বাজার ও হোয়াইক্যং খারাংখালীর মধ্যবর্তী স্থানে অভিযানে যায়। কয়েকজন লোককে মৎস্যঘেঁর এলাকায় সন্দেহভাজন ঘোরাঘুরি করতে দেখে সামনে অগ্রসর হতে থাকে। ঘটনাস্থলে পৌঁছলে দূবৃর্ত্তরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এসময় চারদিকে তল্লাশীকালে মৎস্যঘেঁর সংলগ্ন আইলের উপর পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ উদ্ধার করে। তা ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ৯০লক্ষ টাকা মূল্যমানের ৩০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (বিজিবিএম, পিএসসি) জানান, জব্দকৃত ইয়াবা পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা,চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদেও উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। ###
