টেকনাফে ইয়াবাসহ আটক-১

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

মুহাম্মদ জাহাঙ্গীর আলম : কক্সবাজার র‌্যাব-১৫ এর সদস্যরা টেকনাফে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে।

সুত্র জানায়, ৪ঠা নভেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টায় কক্সবাজার র‌্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সীবিচ রোডে আমিন ষ্টোরের সামনে অভিযানে যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে বাহারছড়া বড় ডেইলের মৃত নুরুজ্জামানের পুত্র আব্দুল্লাহ (২৬) কে একটি শপিং ব্যাগসহ আটক করে। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ব্যাগটি তল্লাশী করে ১০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

এই ব্যাপারে কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন্স) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত বিদেশীসহ ধৃতকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###