শহরের বৌদ্ধ মন্দির সড়কে মেসার্স হোপ এন্টারপ্রাইজের উদ্বোধন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

প্রেস বিজ্ঞপ্তি : কক্সবাজার শহরের বৌদ্ধ মন্দির সড়কে শাহ জব্বারিয়া অপটিক্যাল সেন্টারের বিপরীত পাশে মেসার্স হোপ এন্টারপ্রাইজ এর বর্ণাঢ্য উদ্বোধন হয়। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজকের কক্সবাজার বার্তা’র সম্পাদক ও প্রকাশক আলহাজ¦ মাওলানা মো: ছৈয়দ হোছাইন। সোমবার (৩ সেপ্টেম্বর) বাদে মাগরিব হোপ এন্টারপ্রাইজ উদ্বোধন উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন, জাতীয়পার্টি কক্সবাজার জেলার সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সিকদার, ইসলামী ব্যাংক কক্সবাজার শাখার অপারেশন ম্যানেজার আব্দুল্লাহ আল হারুন, সাতকানিয়া-লোহাগাড়া সমিতির সাংগঠনিক সম্পাদক মো. শাহাব উদ্দিন এবং সালাম কন্সট্রাকশনের স্বত্ত¡াধিকারী সিরাজুল মোস্তফা। বিশিষ্ট ব্যবসায়ী মো. আলম (প্রোপ্রাইটর) হোপ এন্টারপ্রাইজে দেশী-বিদেশী কসমেটিক্স, মসলা জাতীয়-মরিচ-হলুদ, ধনিয়া, দারুচিনি, এলাচি, আদা পিয়াজ-রসুন ও সুপারী বিক্রির মাধ্যমে ক্রেতাদের সেবা প্রধান করবেন বলে জানান। মো. আলম তার এ ব্যবসায় সফলতা লাভের জন্য সকলের দোয়া ও সহযোগীতা কামনা করেন। উদ্বোধক সাংবাদিক আলহাজ¦ মাওলানা মো: ছৈয়দ হোছাইন বলেন, সৎ ব্যবসার মাধ্যমে মানুষ সফলতা অর্জন করতে পারে। তাই সর্বস্তরের ব্যবসায়ীদের সৎভাবে ব্যবসা পরিচালনা করা প্রয়োজন। মেসার্স হোপ এন্টারপ্রাইজ সততার সাথে ব্যবসা করে উন্নতির পথে এগিয়ে যাবে আমি আশাবাদী। উদ্বোধনকালে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, হাফেজ সেলিম উদ্দিন, ক্বারী গিয়াস উদ্দিন, সোলতান আহমদ, ইমরান, মুহিউদ্দিন, হাফেজ আকতার হোছাইন, রেজভী, হাফেজ কায়সার, বশর আহমদ, মনির আহমদ প্রমুখ।