টেকনাফ টুডে ডেস্ক : অপু বিশ্বাসের সঙ্গে কাজ করতে সমস্যা নেই বলে জানিয়েছেন বুবলী৷
গত ২৭ সেপ্টেম্বর ‘তালাশ’ সিনেমার শুটিং সেটে এই প্রতিবেদকের এক প্রশ্নের জবাবে বুবলী এ কথা জানান।
বুবলী এ সময় বলেন, ‘অবশ্যই কাজ করব, কেন করব না? যখন আমরা শিল্পীরা একসঙ্গে কাজ করি তখন আমাদের মধ্যে এমন কোনও বিষয় থাকে না। বাইরে থেকে মানুষ অনেক কিছু চিন্তা করে। আমাদের কিন্তু দেখাও হয় না। রেষারেষি আসলে কিছু না। ভালো গল্পের সিনেমা হলে সবার সঙ্গেই কাজ করব আমি।’
২০০৮ সালে বিয়ে করেন শাকিব-অপু। তাদের এক ছেলে। তবে বিয়ের পরই শাকিব এবং অপুর সম্পর্কে চিড় ধরে। যার জেরে বিবাহবিচ্ছেদ। অপু এবং শাকিবের সম্পর্কের ভাঙনের জন্য অভিনেত্রী শবনম বুবলীকে দায়ী করেন দর্শক। বুবলীর সঙ্গে শাকিবের ঘনিষ্ঠতা নিয়েও গুজব ছড়িয়েছে এক সময়। যদিও সেই গুঞ্জন এখনো পরিষ্কার নয়।
