মুহাম্মদ শাহ জাহান,শারজাহ : চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি, দৈনিক র্পূবকোণ বার্তা সম্পাদক কলিম সরোয়ারকে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম সমিতি দুবাই ও উত্তর আমিরাত শাখা। গতকাল রবিবার সংযুক্ত আরব আমিরাতের শারজাহ হুদাইবিয়া হোটেলে এই সংবর্ধনা দেওয়া হয়। সংগঠনের সভাপতি আইয়ুব আলী বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমাঈল গণি চৌধুরী এবং যুগ্ন সম্পাদক কাজী মুহাম্মদ আলীর যৌথ পরিচালনায় সংবর্ধিত অতিথি চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি কলিম সরোয়ার বলেন বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির অংশীদার হচ্ছেন প্রবাসী। সম্মানিত প্রবাসীদের সম্মান রক্ষার্থে সাংবাদিকদের কলম সব সময় সচল। দেশ ও প্রবাসের মধ্যে সেতুবন্ধন হিসেবে সাংবাদিকরা কাজ করছেন। প্রধান বক্তা হাটহাজারী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৌরভ হোসাইন চৌধুরী নোমান বলেন মধ্যপ্রাচ্যে বিশেষকরে আরব আমিরাতে চট্টগ্রাম প্রবাসীরা দক্ষতার সাথে ব্যবসা- বানিজ্য ও চাকুরী করে যাচ্ছেন তা প্রশংসনীয়। সংবর্ধনা অনুষ্ঠানের আরো বক্তব্যে রাখেন ইঞ্জিনিয়ার নওশের আলী, ইঞ্জিনিয়ার মোরশেদ, এম.এ.বশর, বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র নব নির্বাচিত সভাপতি শিবলী আল সাদিক, সাংবাদিক সাইফুর রহমান, সাইফুদ্দীন আহমেদ। এ সময় বাংলাদেশ প্রেসক্লাব ইউএই এর নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন। মাওলানা সেলিম উদ্দীনের মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
