নাইক্ষ্যংছড়ি সীমান্তের ঘুমধুম মৈত্রী সড়ক থেকে ইয়াবাসহ প্রাইভেটকার গাড়ী জব্দ : আটক-১

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

শামীম ইকবাল চৌধুরী : নাইক্ষ্যংছড়ি উপজেলা সীমান্তের ঘুমধুম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সড়কস্থ বেতবুনিয়া বাজার প্রবেশ মুখে এক প্রাইভেটকার গাড়ীকে তল্লাশী চালিয়ে ইয়াবা উদ্ধারসহ এক মাদককারবারিকে আটক করেছে পুলিশ। এসময় চট্ট-মেট্টো নং গ-১২-৪৭৬১ প্রাইভেটকার গাড়ী থেকে থেকে ৮৯ হাহার ৬ শত পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

আটককৃত আব্দু রহিম (৫৭) কক্সবাজা সদর উপজেলার ইসলামপুর (পৌরসভা) ৯নং ওয়ার্ড এর ইসলামপুর এলাকার ছৈয়দ আহাম্মদের পুত্র।

তাকে শুক্রবার (২৭ আগষ্ট) সকাল সাড়ে ৭টার দিকে ঘুমধুম সীমান্তের বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সড়কস্থ বেতবুনিয়া বাজার এলাকা থেকে আটক করা হয়।

২৭ আগষ্ট (শুক্রবার) রাত সাড়ে ৯টায় নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আব্দু রহিম একজন পেশাদার মাদক ব্যবসায়ী বলে প্রাথমিক ভাবে ধারনা করা যাচ্ছে । তবে তাকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি পেলে আরও বেশ কিছু তথ্য পাওয়া যাবে বলে আশা করছি। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার প্রাইভেটকার গাড়ীর গতিবিধি লক্ষ্য রেখে এবং সুকৌশলে অভিযান চালিয়ে গাড়ীর গতিরোধ করে তল্লাশী চালিয়ে আব্দু রহিম নামক এক পেশাদার মাদককারবারী থেকে হাতেনাতে ৮৯ হাজার ৬শত পিস ইয়াবা ট্যাবেলেটসহ একটি প্রাইভেটকার গাড়ী জব্দ করা হয়।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৬৮ লাখ ৮০ হাজার টাকা এবং জব্দকৃত প্রাইভেটকার গাড়ীর মূল্য আনুমানিক ১০ লাখ টাকা বলে পুলিশ জানান।

আর এদিকে পুলিশ সূত্রে জানান, শুক্রবার (২৭ আগষ্ট ), সকাল সাড়ে সাড়ে ৭টার দিকে নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন সার্বিক দিকনির্দেশনায় এবং ঘুমধুম পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মো, দেলোয়ার হোসেনের নেতৃত্বে এসআই আল্ আমিনসহ একটি সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনায় ইয়াবা উদ্ধার এবং প্রাইভেটকার গাড়ীসহ এক মাদককারবারিকে হাতেনাতে আটক করা হয়।
এ ব্যাপারে তার বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় সংশ্লিষ্ট মাদক আইনে মামলা হয়েছে এবং শনিবার (২৮ আগষ্ট ) সকালে উদ্ধারকৃত আলামতসহ আটককৃত আসামীকে বান্দরবান জেলা আদালতে পাঠানো হবে বলে জানান ঘুমধুম তদন্তকেন্দ্র ইনচার্জ এসআই দেলোয়ার হোসেন।