হুমায়ূন রশিদ : চট্টগ্রাম শহরে অধ্যয়নরত সীমান্ত উপজেলা টেকনাফের ছাত্রী-ছাত্রীদের ঐক্যবদ্ধ রেখে উচ্চ শিক্ষা গ্রহণে সহায়ক সংগঠন চিটাগাং ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব টেকনাফ (চুসাট) এর কার্যকরী পরিষদ নির্বাচন ২০২৩ইং অনুষ্ঠিত হয়েছে। এতে মোহাম্মদ রাশেল এবং মোহাম্মদ জুবাইর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচিত নেতৃবৃন্দ এই সংগঠনের লক্ষ্য ও সাফল্য অর্জনে সাবেক নেতৃবৃন্দ এবং উচ্চ শিক্ষা গ্রহণে আসা শিক্ষার্থীদের আন্তরিক সহায়তা কামনা করেছেন।
গত ১৯সেপ্টেম্বর চট্টগ্রাম বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে চাকসু ভবনের পাশে জারুলতলায় চুসাটের নির্বাচন অনুষ্ঠিত হয়।এতে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডীন প্রকৌশল অনুষদের ড.রাশেদ মোস্তফা,সহকারী নির্বাচন কমিশনার ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগ অধ্যাপক ডঃ মমতাজ উদ্দিন কাদেরী,আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ডঃ আমির হোসাইন প্রাণী বিজ্ঞান বিভাগের প্রভাষক ইব্রাহিম আল হায়দায়। ২১সেপ্টেম্বর প্রধান নির্বাচন কমিশনারের স্বাক্ষরিত চুসাটের অফিসিয়াল প্যাডে নির্বাচনী ফলাফল প্রকাশ করেন। উক্ত নির্বাচনে সভাপতি পদে মোহাম্মদ রাশেল এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ জুবাইর নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য,২০১৭সালে প্রতিষ্ঠিত এই সংগঠন টেকনাফের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণ বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং উচ্চশিক্ষা গ্রহণ করতে আসা শিক্ষার্থীদের সার্বিক সহায়তার পাশাপাশি টেকনাফের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ রেখে টেকনাফের অপবাদ ঘুচিয়ে আগামীর জন্য সুন্দর টেকনাফ গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।
নব নির্বাচিত সভাপতি রাশেল এবং সাধারণ সম্পাদক জুবাইর জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সকল শিক্ষার্থীদের দোয়া এবং সহযোগিতার পাশাপাশি টেকনাফের শিক্ষানুরাগী সকল স্তরের মানুষের সার্বিক সহযোগিতায় আমরা এই সংগঠন নিয়ে স্বপ্নের চুড়াঁয় পৌঁছতে চাই। ###
