হ্নীলা উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

বার্তা পরিবেশক : টেকনাফের হ্নীলা উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ব্যাপক কর্মসূচীর মাধ্যমে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
১৫ আগষ্ট সকাল ৭টায় স্কুল মিলনায়তনে ১৯৭৫ সালে ঘাতকদের হাতে নির্মমভাবে নিহত বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের আত্নার মাগফেরাত কামনা করে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বিশেষ খতমে কোরআনের আয়োজন করা হয়। সাড়ে ৮টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয়, শোক ও স্কুল পতাকা উত্তোলন করা হয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে এক বিরাট শোকর‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। সকাল সাড়ে ১০টায় স্কুল হলরোমে জাতীয় শোক দিবসের আলোচনা ও দোয়া মাহফিল ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি মাহবুব মোরশেদ। Teknaf Pic D 1 15 08 18 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
প্রাক্তন ছাত্র হেলাল উদ্দিনের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্কুল পরিচালনা কমিটির সদস্য ডাঃ সাইফুদ্দিন খালেদ, জাফর সাদেক, বেলাল উদ্দিন, জামাল হোছন, সিনিয়র শিক্ষক শ্বেতলাল চন্দ্র দাশ, ছিদ্দিক আহমদ, কায়সার হেলাল প্রমুখ। সভায় বঙ্গবন্ধুর খুনীদের ফাঁসি কার্যকর হলেও বিদেশে পালিয়ে থাকা আতœস্বীকৃত খুনীদের দেশে ফিরিয়ে এনে রায় করার দাবী জানান। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে শিক্ষার্থীদের ভাল করে পড়াশুনা করে প্রতিষ্ঠিত হওয়ার আহবান জানান। বঙ্গবন্ধুর স্বপ্নের পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানানো হয়। এরপর দেশ, জাতির ও ১৯৭৫ সালে নিহতদের আত্নার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন স্কুলের সিনিয়র আরবী শিক্ষক মাওলানা আবুল হোছাইন ফেরদৌসী। এরপর উপস্থিত সকলের মধ্যে কাঙ্গালী ভোজ বিতরণ করা হয়।