মানবিক সোসাইটি বাংলাদেশ টেকনাফ শাখার পক্ষ থেকে অসহায়-দরিদ্র পরিবারে শুকনো খাবার বিতরণ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

সংবাদ বিজ্ঞপ্তি : মানবিক সোসাইটি বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি ও মানবিক বন্ধু আদম তমিজুল হকের প্রেরিত শুকনো খাবার টেকনাফের অসহায়-দরিদ্র পরিবারের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে।
236291042 985364475361039 5316868815549584172 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
২০আগষ্ট (শুক্রবার) বাদে জুমা হ্নীলা ৯নং ওয়ার্ড নয়াপাড়ায় শুকনো খাবার বিতরণ অনুষ্ঠান মানবিক বাংলাদেশ সোসাইটি টেকনাফ উপজেলা শাখার সভাপতি ইমরান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক আবু ছিদ্দিক আতিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন মানবিক বাংলাদেশ সোসাইটির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী। এসময় উপস্থিত ছিলেন মানবিক বাংলাদেশ সোসাইটি টেকনাফ উপজেলা শাখার সহসভাপতি নুরুল আমিন, রফিক আদহাম, নুরুল আবছার আহমদ জয়, ইকবাল কফিল, মোঃ সেলিম, যুগ্নসাধারণ সম্পাদক মিজানুর রহমান, শহীদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ ইমরান, সহসাংগঠনিক সম্পাদক ইন্দ্রজিৎ, প্রচার সম্পাদক আইয়ুব আলী, দপ্তর সম্পাদক মোহাম্মদ তারেক, সহদপ্তর সম্পাদক আবু রাশেদ, কার্য্যকরী সদস্য ফাহাদুল ইসলাম তুষার ও হাবিবুর রহমানসহ বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
235899985 575870243430404 714526558568807136 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
একই দিনে পর্যায়ক্রমে হ্নীলা নয়াপাড়ায় ১শ পরিবার, হোয়াইক্যং ঝিমংখালীতে ৫০পরিবার, হ্নীলা দক্ষিন ফুলের ডেইল-জালিয়াপাড়া ৫০পরিবার, ফকিরাবাদ মাদ্রাসায় ৫০ পরিবার ও রসুলাবাদ-আশ্রয়ন কের্ন্দের ৫০পরিবারসহ মোট ৩শ পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়। ###
236045039 340125851170839 8695971852259094510 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর