নিজস্ব প্রতিবেদক : গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের অভিযানে লামার ইয়াংছার ছোট পাড়া বাজার এলাকার পাহাড়ি গ্রাম থেকে চারটি লম্বাবন্দুক উদ্ধার করা হয়েছে। ওইসময় উদ্ধারকৃত অস্ত্র হেফাজতে রাখার অভিযোগে দুই অস্ত্র ব্যবসায়ীকেও গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে র্যাব-৭ চট্টগ্রামের একটি আভিযানিক দল বর্ণিতস্থানে অভিযান চালিয়ে বন্দুকসহ দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাবের সহকারি পরিচালক (গণমাধ্যম) ও সহকারি পুলিশ সুপার মো. মাশকুর রহমান।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা ছোট পাড়া (মার্মা পাড়া) গ্রামের সাধু মার্মার ছেলে কালাই মার্মা (৩২) ও একই ইউনিয়নের পাগলির আগা এলাকার ফারুক আহমদের ছেলে মোঃ কালু (৩০)।
অভিযানের সত্যতা নিশ্চিত করে র্যাব-৭ চট্টগ্রামের সহকারি পুলিশ সুপার মো. মাশকুর রহমান বলেন, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইয়াংছা ছোট পাড়া বাজার থেকে ঈদগড় বাজারমুখী ছিটাছিরি মুখের ইটের রাস্তার রাস্তার উপর একটি সংঘবদ্ধ অস্ত্র ব্যবসায়ীদল অস্ত্র বেচাকেনার উদ্দেশ্যে অবস্থান করছিলেন। ওইসময় গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাটি জানতে পেরে র্যাবের একটিদল সেখানে এলাকায় অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, ওইসময় র্যাবের উপস্থিটি টের পেয়ে অস্ত্র ব্যবসায়ীরা পালানোর চেষ্ঠাকালে র্যাব সদস্যরা তাদের পিছু ধাওয়া করে। পরে পাহাড়ের ভেতরে লুকিয়ে থাকাবস্থায় দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার ও তাদের হেফাজত থেকে প্লাস্টিকের বস্তা মোড়ানো অবস্থায় চারটি এসবিবিএল (লম্বাবন্দুক) উদ্ধার করা হয়।
গতকাল বিকেলে গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত অস্ত্র সমুহ লামা থানায় পাঠিয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন র্যাবের সহকারি পরিচালক (গণমাধ্যম) মো. মাশকুর রহমান।##
