রূপ চর্চায় হলুদ ; ব্যবহার ভুলে যেসব বিপদ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

টেকনাফ টুডে ডেস্ক : ত্বকের যত্নে হলুদ আর চন্দনের ব্যবহার বহু যুগ ধরে চলে এসেছে। লাগানোর সময়ে কিছু ভুলের কারণে উপকারের পরিবর্তে হতে পারে বিপদ। তখন ত্বকে নানা রকম সমস্যা বেড়ে যেতে পারে, র‌্যাশ পর্যন্ত বেরিয়ে যেতে পারে। ভুলগুলো জেনে নিন।

১. হলুদ আর দই বা চন্দন মিশিয়ে ফেসপ্যাক বানানোর চল সবচেয়ে বেশি। তবে অনেকেই অহেতুক নানা ধরনের উপকরণ মিশিয়ে ফেলেন। হলুদ এমনিই ত্বকের নানা সমস্যার জন্য উপকারী। তার সঙ্গে বিনা কারণে একাধিক উপকরণ মেশাবেন না।

২. হলুদ বেশিক্ষণ রাখলে ত্বকে হলদে দাগ পড়ে যাবে। তাই ২০ মিনিটের মধ্যে প্যাক ধুয়ে তুলে ফেলুন। তবে মনে রাখবেন, যে কোনও ফেসপ্যাকই ২০ মিনিটের বেশি রাখা ভাল নয়।

৩. মুখে ফেসপ্যাক লাগানোর পর অনেকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করেন না। কিন্তু এতে সবচেয়ে বেশি ক্ষতি হতে পারে। হলুদ বেশিক্ষণ ত্বকে থাকলে নানা রকম র‌্যাশ বেরোতে পারে।

৪. মুখে ছোপ ছোপ দাগ হয়ে যাবে যদি হলুদের ফেসপ্যাক সমানভাবে না লাগানো হয়। সমানভাবে না লাগালে ফেসপ্যাক ঠিকমতো কাজ না-ও করতে পারে।

৫. মুখে হলুদের প্যাক লাগানোর পর অন্তত ১২ ঘণ্টা সাবান দিয়ে মুখ ধোয়া উচিত নয়। অনেকেই এই ভুলটি করে থাকেন। শুধু পানি দিয়ে ভালো করে প্যাক পরিষ্কার করে নিন।